ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন গ্রেফতার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “রোববার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদেরন বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”