তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা, নিহত ১৪
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫
দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৪ জন নিহত ও ১৮ জন আহ হয়েছে। নিখোঁজ আছে ১২৪ জন।
এখন চীনের রাগাসা দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার হুয়ালিয়েনের উপকূলে আছড়ে পড়ে রাগাসা।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং বলেন, “আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর শেষ তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে এ পর্যন্ত হুয়ালিয়েনে ১৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। ১২৪ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান পেতে উদ্ধাকারী বাহিনীর তৎপরতা চলছে।”
রাগাসার প্রভাবে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের তীরবর্তী অপর স্বায়ত্বশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়ের ওপর দিয়ে ব্যাপক মাত্রার ঝেড়ো হওয়া বয়ে গেছে। ভারি বর্ষণও হয়েছে। তবে হুয়ালিয়েন ছাড়া তাইওয়ানের অন্য কোনো জেলা কিংবা হংকং থেকে কোনো নিহত, আহত বা নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।
ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসাকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছে ফিলিপাইন, চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা।
সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে যখন ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা, সে সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার।
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে আছড়ে পড়েছিল রাগাসা। এই দ্বীপটি থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি।
দমকল কর্মকর্তা ওয়াং সে-আন বলেন, “নিহত ও নিখোঁজরা গুয়াংফুতে, যেখানে পানির স্রোতে নদীর ওপর একটি বড় সড়ক সেতু ভেসে গেছে। তার পুরো গ্রামে প্রায় ১ হাজার লোক বাস করে। এই গ্রামটি প্লাবিত হয়েছে এবং অনেকেই এখনো আটকা পড়ে আছে।” সূত্র: এএফপি ও রয়টার্স























