তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৪, ২০২৫

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেলআবিবে অবস্থিত ইজরাইলের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইজরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।

এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে। ইরানের পালটা হামলায় ইজরায়েলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছে।

ইজরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরানও বলেছে, ইজরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। সূত্র: আল জাজিরা ও ফার্স