তেলের দাম বাড়ল ২ ডলারের বেশি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২.২১ ডলার বা ২.৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৩১ ডলারে ওঠে। একই দিনে দুইবারে ১.৭৭ ডলার বা প্রায় ২ শতাংশ বাড়ে তেলের দাম।
পরে দাম আরও বেড়ে ৯০.৩১ ডলারে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৮৩ ডলার বা ২.১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে লেনদেন হচ্ছিল।
হরমুজে উত্তেজনা বাড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, এতে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তেলের দাম বাড়লেও পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটিই এখন বাজারের বড় প্রশ্ন।
সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে এলে দাম আবার কমতে পারে। বিপরীতে হরমুজ প্রণালিতে সরবরাহব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে দাম আরও শক্ত অবস্থান নিতে পারে। সূত্র: রয়টার্স ও আল জাজিরা























