দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আশঙ্কা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২০, ২০২৬

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, কয়েক দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশের পর বুধবার এই অঞ্চলে কালবৈশাখী আঘাত হানে। এর ধারাবাহিকতায় আজ শুক্রবারও আবহাওয়ার একই প্রবণতা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩ মিনিটে।