পরাবাস্তব বাস্তবতার অবাস্তব কথোপকথন

প্রকাশিত : আগস্ট ০১, ২০১৮

পরাবাস্তব বাস্তবতার অবাস্তব কথোপকথন

শাহতাব মাহমুদ

স্যার 
জ্বী স্যার
সিচুয়েশান স্যার
কন্ট্রোল করা স্যার
যাচ্ছে না স্যার
সব বেয়াদব আনরুলি স্যার
আমি দেখছি স্যার
লাঠিচার্জ স্যার
হাবিলদারদের বলেছি স্যার
ওরা মুভ করছে না স্যার
এক শালার মেয়ে স্যার
ওই স্কুলেই পড়ে স্যার
ছেলেমেয়েদের মারছে না স্যার
আমি দেখছি স্যার
কেমন আছেন স্যার 
বাসার সবাই স্যার 
আপনার ছেলে কেমন স্যার
আমেরিকায় স্যার
বড় স্যার এসেছেন স্যার
ছেলেকে দেখতে না বিলেতে স্যার 
আমি দেখছি স্যার
সরি স্যার 
ইয়েস স্যার
স্যার...

 

গর্জে উঠেছে বাংলাদেশের প্রাণ 

সৈয়দ রিয়াদ হোসেন আকাশ

গর্জে উঠেছে... গর্জে উঠেছে... বাংলাদেশের প্রাণ
গর্জে উঠেছে... গর্জেউঠেছে... বাংলাদেশের তরুণ দল।

আজ বাজবে প্রলয় ঘণ্টা
মরবে সব অসুর দল
চলবে তারা রাজপথে
মৃত্যুকে পিছে ফেলে।

ভয় নেই আছে সবাই
থাকবে সবাই চিরকাল
এবার হবে অন্যায় অবিচারের প্রতিবাদ

যেই হোক পাবে না রেহাই
বিচার করবেই তরুণদল
নতুন করে গর্জে উঠেছে বাংলাদেশের প্রাণ