পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রয়োজনে কয়েক দিনের মধ্যেই ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আলি ফাদাভি আরও বলেন, “আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। যার গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার (৩২৮ ফুট)। কয়েক দিনের মধ্যেই আমরা সেগুলো ব্যবহার করতে পারি। এ ধরনের অস্ত্র প্রযুক্তি কেবল ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে।”

বিশ্লেষকদের মতে, ইরানের পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলার এই হুমকি মার্কিন শিবিরে আতঙ্ক বাড়াবে। ধারণা করা হচ্ছে, এমন হামলার জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছে বিভিন্ন বিকল্প থাকতে পারে। সূত্র : সিএনএন