ফরিদপুরে মাহিন্দ্রা-বাসের সংঘর্ষে নিহত ৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৪, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়ানের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাহিন্দ্রা ও মিজান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।”






















