বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।”
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম।”
সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেছিলেন, “আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।”
সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয়।























