বিজয়পুর সীমান্তে ৩২ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৪, ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে নারী-শিশুসহ ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।
বিজিবি বলছে, আটকদের মধ্যে ২২ নারী, একজন শিশু ও ৯ পুরুষ রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
আটককৃতরা হলেন: সাবিনা বেগম (৩৫), হাসনা খাতুন (২৫), ইভা শেখ (১৮), মাহমুদা বেগম, টুম্পা খাতুন (২২), পরভিনা শেখ (৩০), রমজান আলী (১৮), মো. জাকারিয়া (৩০), মো. মনঞ্জুরুল ইসলাম (৩৭), মো. শাকিল ইজাদ্দার (২২), সোনিয়া (১৯), হালিমা ইজ্জাদার (২), তানিয়া খাতুন (২৬), রেখা খাতুন (২৬), কবিতা খাতুন (২০), এলিনা বেগম (৩০), সায়েরা খাতুন (৩০), আসমা খাতুন (২৮), নুর ইসলাম সরদার (৪২), আলম সরদার (১৮), মাসুদ সরদার (৯), মরিয়ম (১২), নাসরিন বেগম (৩২), মিরাজ গাজী (২৩), রোজিনা বানু (৩৫), ছাসিরা গাজি (১৪), সিরাজ গাজী (২২), ফনুফা গাজি (২০), জাহানারা বেগম (৪০), জুথি আক্তার(১৭), ফাতেমা (২৫) ও রিতা আক্তার (২১)।
আটকদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, দিনাজপুর, শেরপুর, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে।
নেত্রকোনা বিজিবির-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৮ ও ১১৪৯ এর মধ্যবর্তী জংখল এলাকা দিয়ে ২০০ বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা ক্যাম্পের সদস্যরা ওই ৩২ জনকে পুশইন করে। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।”






















