বিশ্ব মুসলিমের প্রতি ইরানের আহ্বান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১১, ২০২৬
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে আজ বুধবার বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
শেকারচি যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
শেকারচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি বাহিনী তাদের হতাশা থেকে এবং (ইরানি) সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে।”
তিনি আরও বলেন, “তাদের এ বর্বরোচিত কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছি। কারণ, আমরা শিগগিরই এর প্রতিশোধ নেব এবং তাদের ওপর প্রাণঘাতী হামলা চালাব।”
বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানান শেকারচি।
শেকারচি বলেন, “আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না এবং যারা এ অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমরা নিখুঁতভাবে তাদের ওপর আঘাত হানতে পারব।”
























