ভূমিকম্পে কাঁপল ইরান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০২৬

আজ রোববার সকালে স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ইরানের ফার্স প্রদেশের মোহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, উৎপত্তিস্থলের কাছাকাছি অনেকেই এটি অনুভব করেছে। তবে এটির আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বলা হচ্ছে, ভূমিকম্পটি যে মাত্রার ছিল এটির প্রভাবে শেলভ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া এবং ঘরের জানালা ভেঙে যাওয়ার অবস্থা হতে পারে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৫ দশমিক ৩ মাত্রার ছিল বলে খবর পাওয়া গেছে। এছাড়া এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। সূত্র: খালিজ টাইমস