ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার হোসেন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে বলে অভিযোগ করেছেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার সকালে কাউনিয়ার মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, “প্রশাসন দুর্বলভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে।”
এর আগে আখতার হোসেনের ভোট ঢাকায় থাকায় তিনি তার মাকে নিয়ে আসেন ভোট কেন্দ্রে। ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দেন আখতার হোসেনের মা।
এ সময় আখতার বলেন, “দেশজুড়ে ১১ দলীয় জোট নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। হুমকি-ধামকি ও মারধর করা হচ্ছে। নারীদের হেনস্থা করা হচ্ছে। এমনকি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি আশা প্রকাশ করছি, এরপরও শাপলা কলিসহ ১১ দল বিজয়ী হবে।”
























