মহানামহানার একগুচ্ছ কবিতা

প্রকাশিত : আগস্ট ২৩, ২০১৮

বৃষ্টি

ফনি মনসার করাত কাঁটায় বিন্দু বিন্দু প্রেম বৃষ্টির হলেই ফনায় ফোটে বহু মূল্যের জেম।

লাল কাঁটা কয় সবুজ কাঁটারে, চল চোর কাঁটা মাঠে বসি
কাঁটায় কাঁটায় কাটাকাটি করি সিনায় সিনায় হাসি

ফনি মনসার করাত কাঁটায় বিন্ধু বিন্দু ঘাম
বৃষ্টি ঝড়ে পূবের ঘরে সুবাস ভরা আম!

লাল কাঁটা কয় সবুজ কাঁটারে
চল যাবি না
আপেল বাগানে
কাঁটায় কাঁটায় কাটাকাটি করি সিনায় সিনায় হাসি।

প্রতিদ্বন্দী

 

যে মাথা নত করে না ভালোবেসে সে ভেঙে পড়ে ভালবাসায় অবশেষে উইন্ড মিলের চরকার মতো ঘুরতে ঘুরতে
ভেঙে পড়ে
অথবা আগুনে ধোঁয়ায় পুড়ে
টপকায়ে যায় টপ করে
পাঁচিলের ওই পাড়ে
ঝুলতে থাকে পাখনা দুটা
আহা সোহাগি শালিখ পাখিটা সোনালি গতরে ঝুলন্ত তার হলুদ দুইটা পা
কার দোষে সে ঝুলেছিল যে কারে দেখাল পা

তবু কেমনে মরে!
যে মাথা নত করে না ভালোবেসে সে ভেঙে পড়ে ভালবাসায় অবশেষে!

অন্ধকার অন্ধকার

সামনে অন্ধকার
পাশে অন্ধকার
তুমি কোথায়
তুমি কার
কে তোমার!

তুমি কার
অন্ধকার!
তুমি কার
অন্ধকার!

সামনে অন্ধকার
পাশে অন্ধকার
অন্ধকার অন্ধকার!
থোকা থোকা অন্ধকার

সামনে অন্ধকার
পাশে অন্ধকার
তুমি কোথায়
তুমি কার
কে তোমার!

তুমি কার
অন্ধকার!
তুমি কার
অন্ধকার!

সামনে অন্ধকার
পাশে অন্ধকার
অন্ধকার অন্ধকার!
থোকা থোকা অন্ধকার

দীপ দীপ
 
দীপ জ্বালায়ে যাই
দীপ জ্বালায়ে যাই
দীপ জ্বালাতে গিয়ে
দীপ পুড়ে ছাই!

দীপ জ্বালাতে গিয়ে
দীপ পুড়ে ছাই
দীপ জ্বালায়ে যাই
দীপ জ্বলায়ে যাইৎ

কেমন কিয়ামত

কেমন থাকবি রাতের তারা
কেমন থাকবি রাতের তারা
কেমন থাকবি সেদিন তোরা
কেমন থাকবি বল

বলবে কথা হাতের পাতা
বলবে কথা পায়ের পাতা
বলবে কথা চোখের পাতা
নষ্ট জ্যোতির ফল

কেমন থাকবি ভোরের তারা
কেমন থাকবি ভোরের তারা
কেমন থাকবি সেদিন তোরা
কেমন থাকবি বল

কেমন ছিলি ওরে তোরা
কেমন ছিলি ওরে তারা
কেমন ছিলি সেদিন তোরা
কেমন ছিলি বল

বলছে কথা হাতের পাতা
বলছে কথা পায়ের পাতা
বলছে কথা গাছের পাতা
নষ্ট গাছের ফল

কেমন ছিলি রাতের তারা
কেমন ছিলি ভোরের তারা
কেমন ছিলি সেদিন তোরা
কেমন ছিলি বল

বলছে কথা হাতের পাতা
বলছে কথা পায়ের পাতা
বলছে কথা অন্তর আত্মা নষ্ট নদীর জল

কে সে
 
যে আমায় ভোরের আলোয় চায়
যে আমায় দিনের আলোয় চায়
যে আমায় দিনের শেষে চায়
যে আমার আলোয় আমায় চায়

মৈথুন

আমিই যখন
কামের আগুনে জ্বলি
আমিই পারি
নিভাতে সে আগুন
পারে না কোনো নারী