মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এতে ওই কেন্দ্রে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরণ হয়।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বলেন, “হাতবোমা বিস্ফোরণের কারণে একটু আতঙ্ক ছড়িয়েছিল। এতে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। এখন আবার কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। মানুষ ভোট দিচ্ছে।”

সদর থানার ওসি মমিন আলী বলেন, “কেন্দ্রটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।”

এ ঘটনার পর পুলিশ সুপার মো. মিনহাজুল আলম ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।