রওশনপন্থি জাতীয় পার্টির মহাসচিব মামুনুর রশীদ গ্রেফতার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, “গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।”

এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।