লেবাননের কাসমিয়া সেতুতে ইজরায়েলি হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২৩, ২০২৬
লেবাননের কাসমিয়া সেতুতে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। ফলে, লেবাননে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আশঙ্কা করা হচ্ছে, এই হামলার প্রভাব লেবানন সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। লেবাননের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী এই সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমানে লিটানি নদীর দক্ষিণ অংশে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক আটকে আছে। তাদের বেশির ভাগই বিভিন্ন স্কুল, হাসপাতাল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু যাতায়াতের প্রধান পথগুলো ভেঙে পড়ায় তাদের কাছে পৌঁছানো লেবানন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা























