সৌদি আরব ২৪ ঘণ্টায় ৫৮টি হামলা চালিয়েছে: হুথি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৬
ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথিরা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে রোববার টেলিগ্রামের পোস্টে এ দাবি করেন।
পোস্টে তিনি বলেন, “সৌদি আরব গত ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার জবাব দেওয়া হবে।”
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে আরও বলেন, “আল্লাহ চাইলে, আমাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাবহীন থাকবে না। শাস্তি আসছে।”
চলতি সপ্তাহে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে তেলের স্থাপনায় আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হয়। সূত্র: এনডিটিভি ও প্রেস টিভি
























