২০২৬ সালে প্রবৃদ্ধি বেড়ে ৫ শতাংশ হবে: এডিবি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে, যা ২০২৬ অর্থবছরে বেড়ে ৫ শতাংশে দাঁড়াবে।

পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও সম্ভাব্য ধীর প্রবৃদ্ধি মূলত রাজনৈতিক পট-পরিবর্তনের কারণেই। অন্যদিকে, বারবার বন্যা, শিল্পমালিক-শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা কমেছে।

আজ মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রকাশ করেছে। এই প্রতিবেদন থেকে এসব তথা জানা গেছে।