ইতালিতে ৩ বাংলাদেশি খুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ২৭, ২০২৬

ইতালির রোমে একই পরিবারের বাংলাদেশি ৩ নাগরিককে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সি কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছে তাদের ১৮ বছর বয়সি ছেলে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হন কামাল, তার স্ত্রী এবং ৫ বছর বয়সি মেয়ে।