হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে ৮১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে ২০ হাজার ৬ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছে।
























