অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৯, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্মারকে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি বর্তমানে তীব্র সংকটে থাকা বিভিন্ন ধরনের গোলাবারুদ দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান। সেখানে তিনি ২১ দিনের মধ্যে এমন পরিকল্পনা জমা দিতে বলেন, যাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

ফেইনবার্গ বলেন, “বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রমের গতি নাটকীয়ভাবে বাড়াতে হবে।”

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই খবর উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। সূত্র: আল জাজিরা