গাজার একাধিক স্থানে ইজরায়েরি হামলায় নিহত ২৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় ২৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছে।

 

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, “বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার ৩টি লক্ষ্যবস্তুতে এবং গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া ও জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আইডিএফের বোমা আঘাত হেনেছে। এতেই হতাহতের ঘটনা ঘটেছে।”

 

হানি মাহমুদ আরও বলেন, “আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা ৩ সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে।”

 

তিনি বলেন, “গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছে।” সূত্র: আল জাজিরা