প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করবেন কারা, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।























