জাপান-বাংলাদেশ ফ্লাইট ২৭ জুন চালু হচ্ছে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৫, ২০২৬

২৭ জুন জাপান-বাংলাদেশ ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে‌ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আফরোজা খানম বলেন, “বন্ধ হওয়া সব রুটে বিমান চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে ২৭ জুন চালু হচ্ছে জাপান-বাংলাদেশ ফ্লাইট, টিকিট বিক্রি হবে ২০ জুন থেকে।”

তিনি আরও বলেন, “জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট চালু হলে জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ বাড়বে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজের সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।