জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের জোটের চূড়ান্ত ঘোষণা রাতেই

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে।

আজ বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হবে।

এসময় ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।