বাগদানে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৪, ২০২৬
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা বিমান হামলায় নিহত হওয়ার কিছুক্ষণ পরই এই হামলা হয়।
একজন কর্মকর্তা বলেন, “একটি ড্রোন দূতাবাসে আঘাত করেছে।”
আরেকটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, কূটনৈতিক মিশনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইজরায়েলও।
হামলার পাল্টা জবাব হিসেবে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সূত্র: দ্য গার্ডিয়ান ও এএফপি
























