তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৩, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দফতরে গুরুত্বপূর্ণ ২টি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার একান্ত সচিব এবং জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী) প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক আমলা এ বি এম আব্দুস সাত্তার এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সদ্য নিয়োগ পাওয়া এই দুই কর্মকর্তা আজ থেকেই তাঁদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন।’