নেপালে বন্যায় নিহত ৫৭৯, নিখোঁজ ২০০০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬
বন্যাকবলিত স্থান থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫১৭ বিদেশিসহ নিখোঁজ রয়েছে ২০০০ হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ আপডেটে এ তথ্য জানায়।
আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৫৭৫ বিদেশি নিখোঁজ রয়েছে। এর মধ্যে ৩৬ দেশের নাগরিক আছে।
ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। এর সঙ্গে ৩৩ ব্রিটিশ নাগরিকও নিখোঁজ আছে।
যেখানে বন্যা হয় তার পাশেই অবস্থিত চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত। এই তিব্বতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস মানস সরোবর অবস্থিত। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেখানে যায় পর্যটকরা।
এছাড়া অন্যান্য দেশের নাগরিকরাও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই স্থানটিতে ঘুরতে যায়। এ কারণে এক জায়গাতেই এত বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক ঢল। এ সময় সেখানে ত্রিশূলি ও নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে।
পাহাড়ের ওপর থেকে নেমে আসা পানিতে যুক্ত হয় ভূমিধসের কাদামাটি, পাথর। এই বানের শক্তি এতই বেশি ছিল যে, এটি তার পথে থাকা সবধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
ঘরবাড়ি, সেতু, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি- সব ভাসিয়ে নিয়ে গেছে এটি। নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছে।
চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল। এরপর নতুন করে আর হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ভয়াবহ ওই বন্যায় অনেক মানুষ মারা গেছে।























