গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের চুক্তি ইজরায়েলের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ৩০, ২০২৬
গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইজরায়েল। সোমবার তেল আবিবে চুক্তি সাক্ষর করবে দেই দেশ।
প্রায় ৩.৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অ্যাকিলিস শিল্ড’। এই প্রকল্পের লক্ষ্য হলো গ্রিসের জন্য বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
চুক্তিটি ২৩ জুলাই গ্রিসের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সরকারি কাউন্সিল অনুমোদন করে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় গ্রিসের বিদ্যমান সামরিক সরঞ্জাম ও ইজরায়েলি প্রযুক্তির সমন্বয় করা হবে।
এর মধ্যে থাকবে গ্রিসের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির বিভিন্ন দ্বীপ ও মূল ভূখণ্ডের সামরিক ঘাঁটিতে এরই মধ্যে মোতায়েন থাকা ড্রোন। এর সঙ্গে যুক্ত করা হবে ইজরায়েলের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম।
ধারণা করা হচ্ছে, নতুন ‘অ্যাকিলিস শিল্ড’ ব্যবস্থা চালু হলে গ্রিসের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা আরও শক্তিশালী হবে। সূত্র: আল জাজিরা ও একাথিমেরিনি























