বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২২, ২০২৬
২০২৭ সালের হজ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এ প্যাকেজগুলোর ঘোষণা দেন।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের নেতারা।
এর আগে মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।























