সিরিয়ার ইজরায়েলি সেনাদের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি।

 

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে দেখা যায়, সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।

 

ভিডিওতে অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সাথে সাক্ষাতের পর, তাদের প্রশংসা করতে দেখা যায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া ও জাতিসংঘ।

 

উল্লেখ্য, গত বছর স্বৈরশাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইজরায়েল। সূত্র: জেরুজালেম পোস্ট