সৌদি আরব ও ইরাকে ভূমিকম্পন অনুভূত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার দুটি ভূমিকম্প রেকর্ড করেছে, একটি সৌদি আরবে এবং অন্যটি ইরাকে।

 

এসজিএসের মতে, তাদের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত হাররাত আল শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছোট ভূমিকম্প শনাক্ত করেছে।

 

যেটি রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪৩। হাররাত আল-শাকা সৌদি আরবের সবচেয়ে বড় আগ্নেয়গিরির লাভা ক্ষেত্রগুলির একটি।

 

এসজিএস আরও জানিয়েছে, ইরাকে দ্বিতীয় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। সূত্র: সৌদি গেজেট