হরমুজে আরও এক ট্যাংকার বিস্ফোরণ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২৭, ২০২৬
হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের আঘাতে তেলবাহী আরও ট্যাংকারে বিস্ফোরণের ঘটেছে। ইরানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তাদের নির্ধারিত নৌপথ অনুসরণ না করার কারণে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার পর কঠোর সতর্কবার্তায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে চলতে হবে। অন্যথায় কোনো জাহাজের সুরক্ষার গ্যারান্টি ইরান দেবে না।
টানা দুই দিন শান্ত পরিস্থিতির পর নতুন করে এই বিস্ফোরণ ঘটল। দুই দিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো হামলা ছিল না এবং ইরানের পক্ষ থেকেও কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।























