২৬ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ৭০ লাখ ডলার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২৮, ২০২৬
জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।”
তিনি আরও বলেন, “রোববার প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।”























