মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
আবু হেনা মোস্তফা কামালের পাঁচটি গান
অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু দিন বদলের পালা/নতুন মন্ত্রে ভরেছিলেন অঞ্জলি/আর নয় ভীরু ফাল্গুনি পদাবলি/কণ্ঠে তোমার বেজেছিল গান দারুণ অগ্নিজ্বালা
মার্চ ১৬, ২০১৮
শেখ শাহরিয়ারের প্রেমের কবিতা
সেদিন রাতে ঘুমাইনি। রাতের আকাশে তারার মেলা। স্নিগ্ধ চাঁদের লুকোচুরি খেলা। দূর থেকে হালকা আভা। হঠাৎ সূর্যের জেগে ওঠা। এভাবেই কেটে যাচ্ছিল, হঠাৎ বাতাস বইলো। আমার পুরো ভুবন তুমিময় হয়ে গেল। বৃষ্টির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। দমকা হাওয়া বইছে। বৃষ্টি এলোমেলো খেলছে। চারদিক থই থই...
মার্চ ১৩, ২০১৮
কিম্বা ওকাম্পো, রবীন্দ্রনাথের পেঁয়াজি রিওয়াজ
পেঁয়াজের ছোক্লা ছেলার সময় কতরকম অনুভুতি জাগে/`আইসো আইসো প্রাণের পেঁয়াজ বইসো বটির কাছে/দেখিব তোমার দেহে কতরকমের ঝাঁজ আছে`/ওজু শেষে কিল্লা মোড়ে গোলাপি পিঁয়াজু সিরিয়াল হালাল ফায়ারিং/কেহবা বসিয়া কাটে কেহ বা খাঁড়াইয়া ভোকাট্টা তাফালিং/ছোক্লা খুলিয়া দেখে পরতের পর পরত মসলিনি জানালা
মার্চ ১২, ২০১৮
গুলজারের কবিতা
সম্পূরণ সিং কালরা। পৃথিবী তাকে গুলজার নামে চেনে। চলচিত্রে অবদানের জন্যে সকলেই তাকে চেনে, কখনো গীতিকার, কখনো চিত্রনাট্য রচয়িতা, কখনো চলচ্চিত্র-নির্মাতা হিসেবে। তবে সবকিছু ছাপিয়ে তিনি কবি গুলজর। তরুণ কবি সঙ্গীতা দাশ তার দুটো কবিতা মূল হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেছেন।
মার্চ ০৯, ২০১৮
অতনু তিয়াসের একগুচ্ছ কবিতা
ছায়ার আশ্রয় ভেঙে প্রখর রোদের নিচে দাঁড়াও একবার/একবার আমিকে জাগাও/পরম ধনুকে তোলো প্রাণান্ত টঙ্কার.../একবার গেয়ে ওঠো গান/একবার পথে নামো ছিঁড়ে পিছুটান/বিদ্ধ হও শূন্য হও ঋদ্ধ হও পূর্ণ হও
মার্চ ০৮, ২০১৮
আবু তাহের সরফরাজের গান
সংসারে যে ফোটায় শত রঙের হৃদকমল/সেই জাদুকর চেনায় মানুষ আসল আর নকল/কী চমৎকার সাজাও রঙমহল দয়াল/কী চমৎকার সাজাও রঙমহল/হাওয়ার ওপর রঙের বাড়ি/তার ভেতরে পুরুষ-নারী/কী বাহারে ঝলমল ঝলমল করে/অন্তরে এক আয়না আছে/মনের মানুষ দ্যাখায় কাছে/আসল রঙে মানুষ সে না ধরে
মার্চ ০৬, ২০১৮
শেখ শাহরিয়ারের দুটি কবিতা
আর কত রক্ত ঝড়ালে তোমরা পাবে শান্তি/আর কত অশ্রু গড়ালে আমাদের দেবে মুক্তি/আর কত মা সন্তান হারালে জাতি হবে জাগ্রত/শুনতে পাই কত আর্তনাদ, কত চিৎকার, কত কান্না/তবুও কেন জেগে উঠেছো না
মার্চ ০৫, ২০১৮
ফাতিমা জাহানের একগুচ্ছ কবিতা
সমুদ্রও কি মরে যায়? মরে গেল যে! যতবার তুমি তাকে দেখলে একবারও কি মনে হয়নি, প্রাচীন সাগরটা মরে যাচ্ছে? তার প্রাণ ভোমরা কাকে দিয়ে এসেছ নীলাম্বর! ঢেউ নেই, শব্দ নেই, তট নেই, নেই বালিরাশি। আছে গনগনে উত্তাপ, সেই উত্তাপে তুমি সাঁতরাতে চাইলে।
মার্চ ০৪, ২০১৮
ভূমিপুত্রের একগুচ্ছ কবিতা
এখন আর মানুষে মানুষে মায়া হয় না/মানুষের হৃদয় পায় না এখন আর কাঙ্ক্ষিত তাপ/খসখসে পাপের ঘঁষা লেগে উঠে গেছে হৃদয়ের আঁঠা/এখন আর ঈশ্বরেচন্দ্র নেই/অজস্র জীবন আছে/তবে তাতে আনন্দ নেই মোটে/রবীন্দ্র নজরুল থাকে পোস্টারে আঁকা সস্তা ফুটপাথে/এখন চেতনার কাগজে বানায় কনডমের ঠোঙা
মার্চ ০৩, ২০১৮
জন্মে কি ভুল করেছিলাম
জন্মে কি ভুল করেছিলাম? আমাকে চলে যেতে হলো এভাবে... তোমরা আমাকে দেখতে দিলে না জগতের সৌন্দর্য, চাঁদের অমলিন আলো, শুনতে দিলে না পাখিদের গান...
মার্চ ০১, ২০১৮
























