সংগৃহিত
অমিয় রায় দীপের ভালবাসার কবিতা
প্রকাশিত : জুলাই ২৫, ২০১৮
বৃষ্টিস্নাত সকাল
খুব ইচ্ছে করছে
দেখতে তোকে এই
বৃষ্টিস্নাত সকালে।
রোদহীন কালো মেঘের আকাশ
ভেজা মাটির আদ্র সৌন্দর্য্য
সবি যে তোকে ছাড়া
ম্লান লাগছে এখন।
টিনের চালে বৃষ্টি পড়ার
ঝুমঝুম শব্দ
ভেজা রাস্তায় কারো হেঁটে যাওয়ার
পায়ের আওয়াজ
সব মিলিয়ে এক অদ্ভুত
সিম্ফনির সৃষ্টি, যা তোকে না শুনিয়ে
একলা শুনতে বিশ্রি লাগছে।
হঠাৎ দমকা হাওয়ায় এক ঝাপটা বৃষ্টি
আমার মুখের ওপর
ভাবছি যদি তুই পাশে থাকতি
তাহলে তোর মুখেও এসে
বৃষ্টির ঝাপটা লাগতো,
ভেজা মুখে তোকে খু্ব সুন্দর লাগে।
বৃষ্টি তার পর্যাপ্ত পরিমান
চেষ্টা করে
এখন ইতি টানলো
তোর দেখা আমি পেলাম না।
হয়তো এমন বৃষ্টি আরো হবে
এমন বৃষ্টিস্নাত সকাল
আরো আসবে,
তোর অপেক্ষায় থাকবে সেই
বৃষ্টির সৃষ্ট সিম্ফনি আর আমি।
......... ___......
তার ব্যস্ততা
দেখি না তাকে হলো কিছুদিন
পড়ছে খুবি মনে
অবেলা দুপুর রাতের তাঁরা
নিভে যাচ্ছে ক্ষণে ক্ষণে।
কথা হয়না আজ কোনো উপায়েই
লাগছে দেখি নীরব নির্বাসন
হলুদ ফুলের হলুদ রঙে
আজ খয়েরীর আমন্ত্রণ।
চিঠির আমল গেল চলে
এখন ক্ষুদে বার্তার ঘর
টুংটাং আওয়াজে হয়না শব্দ
পাওয়া যায় না কোনো খবর।
এখন ক্ষুদে বার্তার ঘর
টুংটাং আওয়াজে হয়না শব্দ
পাওয়া যায় না কোনো খবর।
কিছু ছবি ছিল তার
এক অজানা যন্ত্রের কাছে
আঙুল কড়ায় হিসেব কষি
আর কি সময় আছে।
এক অজানা যন্ত্রের কাছে
আঙুল কড়ায় হিসেব কষি
আর কি সময় আছে।
খুব ব্যস্ত সময় তার
অসল পড়ে আমি
অলস মাথার দুষ্কর চিন্তায়
কথামতো আমিই কমদামি।
অসল পড়ে আমি
অলস মাথার দুষ্কর চিন্তায়
কথামতো আমিই কমদামি।
........ ___.......
সত্যিই অচেনা
তাকে ঠিক চেনা গেল না
আগে যেমন দেখেছিলাম
তাই, তাকে ঠিক চেনা
গেল না।
বেণী করা কেশ মাঝ কপালের
ছোট্ট টিপ
হারিয়ে গেল হয়তো ডোবা জলে
তাই, তাকে ঠিক চেনা
গেল না।
ঝোলানো সে কানের দুল
নাকের সেই পুঁচকে নথ
রং হারিয়ে আজ অবসান
তাই, তাকে ঠিক চেনা
গেল না।
মুচকি সে হাসির মায়া
কথায় কথায় তীব্র বান
সেগুলো আজ ডায়েরীর চাপা মলাটে
তাই, তাকে ঠিক চেনা
গেল না।
ধীর পায়ের চলন ছায়া
নুপুরগুলো খেলতো বেশ
আজ সেগুলোও দেখি অতীত শব্দ
তাই, তাকে ঠিক চেনা
গেল না।
মরচে পড়া এক লোহার বেড
ধবধবে সাদার কাপড় পড়ানো
তাই, তাকে ঠিক চেনা
গেল না।
একটু তাকিয়ে আবার ঘুমিয়ে গেল
আমার ডাকে সাড়া দিলো না
অতীত বলে এমন তো হওয়ার নয়
তাই সত্যিই, তাকে ঠিক চেনা
গেল না ।























