ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৫, ২০২৫

ইজরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন।

এর আগে শনিবার মধ্যরাত ও আজ রোববার ভোরে ইজরায়েলে দুই দফা হামলা চালায় ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত ও ২০০ জন আহত হয়।

ইজরায়েলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ৩৫ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছে, ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এই শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ইজরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছে। সূত্র: আল জাজিরা ও টাইমস অব ইজরায়েল