ইজরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১২, ২০২৬
স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার ব্যবধানে ইজরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ১৫০টির রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইজরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইজরায়েলের হাইফা ও কিরিয়াত শমনা লক্ষ্য করে কয়েক কয়েক ঘণ্টার ব্যবধানে ছোড়ে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইজরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি।
বুধবার রাতে লেবাননজুড়ে নজিরবিহীন হামলা চালায় ইজরায়েল। বৈরুত, দাহিহ, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার নামে চালানো এই আগ্রাসনে নিহত হয়েছে অনেকে। সূত্র: টাইমস অব ইজরায়েল
























