ইরান-ইজরায়েল সংঘাত বন্ধে সহজেই চুক্তি সম্ভব: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৫, ২০২৫

ইরান-ইজরায়েল সংঘাত বন্ধে সহজেই চুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “আজ রাতে ইরানে যে হামলা হয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। যদি আমাদের ওপর ইরানের পক্ষ থেকে কোনো আক্রমণ চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে— যা আগে কখনো দেখা যায়নি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা চাইলে খুব সহজেই ইরান ও ইজরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারি এবং এই রক্তাক্ত সংঘাতের অবসান ঘটাতে পারি।”

উল্লেখ্য, ইজরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের প্রতিশোধ থেমে থাকবে না। সূত্র: বিবিসি