ইরানের পাশে ভেনেজুয়েলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৪, ২০২৫
সৌদি আরব ও তুরস্কসহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার ইরানের পাশে দাঁড়িয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার বিবৃতিতে ইরানের ওপর ইজরায়েলের আক্রমণকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ বলে তীব্র নিন্দা করেছেন।
নিকোলাস মাদুরো বলেন, “এ কাজকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ লঙ্ঘন। এটি অপরাধমূলক আক্রমণ। যুদ্ধকে না, ফ্যাসিবাদকে না, নব্য-নাৎসি ইহুদিবাদকে না বলুন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবিংশ শতাব্দীর হিটলার।”
ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এ হিটলারকে সমর্থন করছে। সুতরাং তারাও অভিযুক্ত। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মহৎ ও শান্তিপ্রিয় ইরানি জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমি তার শাস্তি দাবি করছি।”
শুক্রবার ইরানের ওপর ইজরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উসকানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। ইজরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইজরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইজরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা।
ইরানে ইজরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইজরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার বিৃবতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়। সূত্র: আল জাজিরা






















