উজ্জ্বল রহিমের ৩ কবিতা
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২০
আমি
আমি কইলাম আমার আছে
অথচ আমার নাই
আমি কইলাম আমি আছি
অথচ আমি যাই
পাখি
সন্ধ্যা হলেই পাখিগুলো বাড়ি ফেরে
দিন শেষে প্রেমের টানে আপন নীড়ে
সে এক মহান ভালোবাসার অনুসারে
আঁধারে কোনও পাখি জেগে থাকে
জীবনের বিবেচ্য বোধ লিখে রাখে
মহাকালের সময়ে জীবন কিছুক্ষণ ডাকে
রাস্তা
রাস্তায় চলে আসলে
আমিও পথিক হয়ে যাই
দেখি অনেক রঙের গাড়ি, চোখ,
সংলাপ, আলাপ, আঙুল
শিল্পীগণ আধ্যাত্মিক গান গায়
লিখে রাখে মায়াময় কবিতা কবিগণ
পথে চলতে আমি অনেক গর্ত পেলাম
অনেক লোকের আসা যাওয়া
অন্ধকারে লাইটগুলো জ্বলে ওঠে
পেছনে ফেলে এলাম মানুষের বাজার























