এক ঘণ্টায় ১০টি ইজরায়েলি বিমান ধংস করেছে ইরান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৫, ২০২৫

এক ঘণ্টায় ইজরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। ইরানের খাতাম আল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার এ দাবি করেন।

তিনি বলেন, “শেষ এক ঘণ্টার ব্যবধানে আমরা ইজরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছি।”

এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইজরায়েলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি। দাবিকৃত বিমানগুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান— সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি।

তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইজরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর।

ইজরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছে। গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছে।

ম্যাডিসিস দাবি করছে, ইজরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন নিহত হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি