এলে দেখতে পেতে
পাপিয়া জেরিনপ্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০১৭
বিস্ময়কর গুহামানব তুমি
আর ঝুলধূসর এই মাস্টারবেটিং রুম
মৌমি, জিনাত, লিন্ডা,মরিয়ম, রণি--
বহুমাত্রিক সব প্লে-মেট;
ফোটন কনার মত সেইসব শুষে নিচ্ছো
টু লেডেড অলিভ পাতায়
ইলেকট্রন সিগনালে পিউপিলে জমে যাচ্ছে
ধবল তুষারের মত একস্তূপ সিলভার নাইট্রেট।
দ্বিমাত্রিক মেরুজ্যোতি , অমাত্রিক সময়ে
তুমি এক অলীক যুবরাজ ---
পক্ষাঘাতে নিরস্ত্র, তবু উত্থিত লিঙ্গভার!
অথচ,গুহা ছেড়ে বেরিয়ে এলে দেখতে পেতে
উরুতে পেট্রোগ্রাফ এঁকে
আমি নক্ষত্রমুখী হয়ে দাঁড়িয়েছিলাম---
পেরুর আকাশে উড়ায়ে ঈগলের বোধি নীল!























