এস এম শাহরুখ পিকলুর দীর্ঘকবিতা ‘আত্মহত্যা’
প্রকাশিত : মে ০৯, ২০১৮
কবিতা?
সে কী বাপু?
ছন্দের সমাহার?
আমায় দিয়ে তা যে হবে নাকো-
জীবনে ছন্দ নেই, প্রেম?
সে তো অলিক!
আমার মাঝে কাব্য?
তা কী সম্ভব?
ঝুলে আছে পাখার আংটায়
শাড়িটা এলোমেলো-
চাইলে কালো ত্রিভূজ দ্যাখা যায়,
আঁচল পড়ে গিয়ে বুকের খাঁজ স্পষ্ট,
কামের দৃষ্টি তবু থাকে পুলিশের
মাতবরের বা
পাড়ার হ্যাংলা ছেলের।
নগ্নতার ইঙ্গিত বলে কথা!
আমার মাঝে কাম নেই
ক্রোধ নেই
রাগ নেই
উচ্ছ্বাস?
তাও নেই,
আছে বিহ্বলতা-
তুমি চলে গেলে?
এত সহজে?
আমি যবে ভালোবাসতে শিখবো
তখন কে তা বুঝবে?
কেই-ই বা নিজের প্রাণে গ্রহণ করবে?
আমি যে একা
একাকিত্বই যে জীবন আমার-
আমি ভালোবাসা পাইনি
দিতেও যে শিখিনি,
তবুও
তোমাকে কোথায় স্থান দিয়েছি
না-দেখেই ঝুলে পড়লে?
ভালোবাসি বলে চিৎকার করলেই
সবাই তা গ্রহণ করে না-
তুমি করতে কী?
না না...
বাইরে থেকে ডাকবো না যে-
দেয়া-নেয়া নেই যে ভালোবাসায়
কবিগুরু যা বলে তা বলুক!
আমি নিজের পথে
তুমি, তোমার...
জীবন আর মৃত্যু
এক বৃন্তে এসে স্থির-
জীবন যে ক’টা ক্ষণিক মাত্র-
ভেসে গেলে, চলে গেলে,
আরেকটা জীবন যে আর নেই।
ঢাকা
৯ মে ২০১৬























