গভীর রাতে পালিয়েছেন নেতানিয়াহু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৪, ২০২৫
শুক্রবার রাতে ইজরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরান অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করেছে। এরপর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে দপ্তর ছেড়ে পালিয়ে গেছেন।
আজ শনিবার সকালেও ইজরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। নেতানিয়াহু ও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ ইরানের প্রতিশোধমূলক হামলার পর বাংকারের ভেতরে আশ্রয় নেন। সেখান থেকে তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে।
জানা গেছে, তেহরানের বিরুদ্ধে হামলার পর নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
হামলা থেকে বাঁচতে ইজরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। কারণ, ইরানের এবারের হামলা যেকোনো সময়ের চেয়ে ব্যাপক। রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি ইজরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত ও হতাহতদের উদ্ধারে তারা কাজ করছে।
শুক্রবার রাতে ইরান ইজরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। ফলে ইজরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। আকাশে আগত ক্ষেপণাস্ত্র ও ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধার কারণে আলোর রেখা ও আগুনের গোলার দৃশ্যে পুরো শহর আলোকিত হয়ে ওঠে।
হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যায়। আরেক ব্যক্তি গুরুতর আহত ও বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছে। বাকিরা হালকাভাবে আহত ও তীব্র উদ্বেগে ভুগছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: সিএনএন, ইরনা ও দ্য টাইমস অব ইজরায়েল






















