ছয় জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে ৪ জাহাজ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। আজ বুধবার ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও চারটি জাহাজ দেশের বন্দরের পথে রয়েছে।

ব্রিফিংয়ে আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, “দেশের পথে জ্বালানিবাহী ৪টি জাহাজের মধ্যে একটি আজ এবং দুটি ১২ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে।”

তিনি আরও বলেন, “জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”