নরসিংদীতে সংঘর্ষে যুবদল নেতা নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালীতে আজ সোমবার আধিপত্য বিস্তার নিয়ে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা সাদেক মিয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।