নাগরিকদের ইজরায়েল ভ্রমণ থেকে বিরত থাকতে বললো যুক্তরাজ্য
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৫
ইজরায়েলে ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি, যা গুরুতর ঝুঁকি তৈরি করছে। পরিস্থিতি হঠাৎ করে খুব দ্রুত আরও অবনতির দিকে যেতে পারে।
দুই দিন আগেই ব্রিটিশ নাগরিকদের শুধু অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইজরায়েল যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ইজরায়েলের আকাশপথ ৩ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে দেশটিতে প্রবেশ ও বের হওয়া সম্ভব হচ্ছে না।
ইরান-ইজরায়েল সংঘাত নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেখানে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সূত্র: আল জাজিরা























