পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বললেন জয়শঙ্কর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন।
পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, “বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।”
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন, “কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী।”























